গার্ডিয়ানের চোখে ‘বর্ষসেরা’ রোনালদোই
আজকাল বর্ষসেরা খেলোয়াড় বা সেরা পুরস্কারের তালিকার দিকে তাকালে সহজেই যে নামটার ওপর দৃষ্টি আটকে যায়, তা হচ্ছে—ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের শুরুতেই ফিফা বর্ষসেরা দিয়ে শুরু। এরপর প্রায় বছরজুড়েই সম্ভাব্য সব সেরার পুরস্কারই (বিশ্বকাপ বাদে) উঠেছে রোনালদোর হাতে। বছর শেষে রিয়াল তারকার আরেকটি সুসংবাদ—গার্ডিয়ানের চোখে ‘বর্ষসেরা’ রোনালদোই।
গার্ডিয়ানের বিচারে, বিরাট পার্থক্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়েছেন রোনালদো। ৭৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষে অবস্থান পর্তুগিজ উইঙ্গারের। মেসি পেয়েছেন ১২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ম্যানুয়েল নয়্যার ভোট ৮ শতাংশ। গার্ডিয়ানের শীর্ষ দশের চারজনই বায়ার্ন মিউনিখের—নয়্যার, রোবেন, মুলার ও ফিলিপ লাম। শীর্ষ দশে আছেন বার্সেলোনা তিন ফরোয়ার্ড—মেসি-সুয়ারেজ-নেইমার। রিয়াল মাদ্রিদের দুজন—রোনালদো ও গ্যারেথ বেল। শীর্ষ দশে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের কেউ। ১১ নম্বরে আছেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো।
২০১৩ সালে গার্ডিয়ানের এ জরিপে মেসি ভোট পেয়েছিলেন ৬০ শতাংশ, রোনালদো সেখানে ২০ শতাংশ আর জ্লাতান ইব্রাহিমোভিচ ১৩ শতাংশ। ২০১২ সালের হিসাবটা ছিল আরও সহজ—১০০ শতাংশ ভোটই পেয়েছিলেন মেসি!
এ বছর গার্ডিয়ানের জরিপে নেতৃত্বে ছিলেন হার্নান ক্রেসপো, জিলবার্তো সিলভা, স্লাভেন বিলিচ ও ডিটমার হামান। বিচারক প্যানেলে ছিলেন ২৮টি দেশের ৭৩ জন ফুটবল বিশেষজ্ঞ ও ক্রীড়া সাংবাদিক। তথ্যসূত্র: গার্ডিয়ান
এ বছর গার্ডিয়ানের জরিপে নেতৃত্বে ছিলেন হার্নান ক্রেসপো, জিলবার্তো সিলভা, স্লাভেন বিলিচ ও ডিটমার হামান। বিচারক প্যানেলে ছিলেন ২৮টি দেশের ৭৩ জন ফুটবল বিশেষজ্ঞ ও ক্রীড়া সাংবাদিক। তথ্যসূত্র: গার্ডিয়ান

No comments:
Post a Comment