শহিদ_আফ্রিদি
শুরু করেছিলেন ১৯৯৬ সালের ২রা অক্টোবর। কেনিয়ার বিরুদ্ধের ম্যাচ দিয়ে। ১৮+ বছরের ঘটনাবহুল ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন আগামী বিশ্বকাপ খেলেই।
সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের #শহিদ_আফ্রিদি। এখন পর্যন্ত ৩৮৯টি ওয়ানডে খেলেছেন তিনি। তার চেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মাত্র ৪ জন। ৩৮৯ ওয়ানডেতে ২৩.৪৯ গড়ে করেছেন ৭৮৭০ রান। স্ট্রাইক রেটটা ১১৬.২৯!! বল হাতে উইকেট নিয়েছেন ৩৯১টি। তার চেয়ে বেশি উইকেট আছে মাত্র ৫ জনের।
ক্যারিয়ারে মোট ২৯ বার ০ রানে আউট হয়েছেন। জয়সুরিয়াই শুধু ৩৪টি ০ নিয়ে আছেন তার আগে। ১০০+ রান করেছেন ৬ বার। ৫০+ ৩৮ বার। ৪ মেরেছেন ৭১০টি ও ৬ মেরেছেন ৩৪২টি। তার চেয়ে বেশি ছক্কা কেও মারতে পারেননি।
ক্যারিয়ারে ৫+ উইকেট নিয়েছেন ৯ বার ও ৪ উইকেট ৪ বার। ক্যারিয়ারে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ৩২ বার। ম্যান অব দ্যা সিরিজ ৪ বার।

No comments:
Post a Comment