মেসি সর্বকালের সেরা খেলোয়াড়
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ডেভিড ভিয়া ফের প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। তার মতে, মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্মরণ করা হবে।
নিউ ইয়র্কের হয়ে খেলতে থাকা সাবেক এই স্প্যানিশ অধিনায়ক ছুটি কাটাতে এই মুহুর্তে অবস্থান করছেন স্পেনে। সেখানে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ভিয়া আরো জানান, ব্যালন ডি’অরের দৌড়ে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে থাকলেও মেসিই সর্বকালের সেরা ফুটবলার।
মেসিকে নিয়ে ভিয়া বলেন, ‘আমি অনেক আগে থেকেই মেসিকে নিয়ে কথা বলে আসছি, ভবিষ্যতেও বলবো। আমার দিক থেকে মেসি পৃথিবীর খেলোয়াড়। তার সমপর্যায়ে কেউ নেই। ফুটবলে মাঠে সে যা করে আমি কাউকেই তা করতে দেখিনি।’
উল্লেখ্য, আগামী বছরের ১২ জনুয়ারি ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতে লিওনেল মেসি ছাড়াও রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ম্যানুয়েল ন্যুয়ার।

No comments:
Post a Comment